Most Recent Post
Home / খেলাধুলা / শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনালে ম্যানসিটি

শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনালে ম্যানসিটি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির দারুণ পরীক্ষা নিয়েছে এভারটন। শনিবার রাতে ৮৩ মিনিট পর্যন্ত তাদের আটকে রেখে এরপর খেই হারিয়েছে। শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের শেষ চার নিশ্চিত করলো স্কাই ব্লুজরা।

এই জয়ে পেপ গার্দিওলার দলের কোয়াড্রপল (চার) শিরোপা জয়ের আশাও বেঁচে রইলো।

বিরতির পর ৬০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ম্যানসিটিও। কিন্তু সেটি থেকে গোল আদায় করতে পারেনি। সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ৮৩ মিনিট পর্যন্ত এভারটন নিজেদের জাল অক্ষত রাখে। এরপর খেই হারায়। ৮৪ মিনিটে ইকলে গুনদোগান গোল করে অচলবস্থা ভাঙেন। আর ৯০ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় সিটির।

About bdpratinioto

Check Also

শেষ ওভারে কানাডাকে হারিয়ে প্রথম জয় আমিরাতের

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের খেলায় কানাডাকে ৫ উইকেটে হারাল সংযুক্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *