Most Recent Post
Home / জাতীয় / লকডাউন নিশ্চিত করতে মাঠে নেমেছে র‍্যাব

লকডাউন নিশ্চিত করতে মাঠে নেমেছে র‍্যাব

সরকারের দেয়া সাত দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে, সাধারণ মানুষদের ঘরে অবস্থান নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবার মাঠে নেমে। জরিমানা করবে র‍্যাব।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র‍্যাব-৩-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

করোনাভাইরাসের দ্বিতীঢেউ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করেছে সরকার। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করবে র‍্যাব।

পলাশ কুমার বসু বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নিদর্শনা অনুযায়ী যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদেরকে জরিমানা করা হবে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করবে র‍্যাব।

তিনি আরো বলেন, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাসে’র ব্যবস্থা করেছে পুলিশ। সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন অমান্য করলে ব্যবস্থা নেবে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা র‍্যাবের উদ্দেশ নয়। র‍্যাবের উদ্দেশ করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা।

About bdpratinioto

Check Also

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *