Most Recent Post
Home / জাতীয় / পাকিস্তানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৮

পাকিস্তানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৮

পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার একটি বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। যার মধ্যে ৬ জন চীনের নাগরিক। বাকি দুজনের মধ্যে একজন সেনা সদস্য। সূত্র, রয়টার্স।

হাজারা অঞ্চলের একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘চীনের ইঞ্জিনিয়ারদের বহনকারী একটি বাসে বিশাল বিস্ফোরণ হয়। তাতে ৮ জন নিহত হয়েছেন। বাসে ৩০ জনেরও বেশি চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। বিস্ফোরণের পর একটি গভীর নালার মধ্যে ডুবে যায় বাসটি।

এই বিস্ফোরণ কীভাবে হয়েছে তা জানা যায়নি। সড়েকের পাশে কোনো বিস্ফোরক ছিল নাকি বাসে কোনো বিস্ফোরক রাখা ছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ইঞ্জিনিয়াররা দাসু হাইড্রোইলেক্ট্রিক প্রোজেক্টের কাজে নিয়োজিত ছিল। এটি চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের অংশ। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই করিডোরে বিনিয়েগের পরিমাণ ৬৫ বিলিয়ন ডলার। এই করিডোর চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের গাওডার সমুদ্রবন্দরকে সংযুক্ত করবে।

About bdpratinioto

Check Also

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *