কামরুজ্জামান মিনহাজ :
২৩ জুলাই হতে দেশব্যাপি দেওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল জনসচেতনতায় ব্যাপক কাজ করার পাশাপাশি সকাল হইতে পৌর শহর থেকে শুরু করে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার ও সড়ক গুলোতে টহল দেন।মানুষ যাতে গণসংযোগ না করে সে জন্য সবাইকে ঘরে থাকার পরামর্শ ও দেশের চলমান সমস্যা করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশ মানতে সকল শ্রেণী-পেশা মানুষের প্রতি আহবান জানান। টহলে থাকা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন ত্রিশাল থানা পুলিশ সব সময় মাঠে থাকবে। টহলে থাকা ওসি মাইন উদ্দিন বলেন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন।
Bangladesh Pratinioto news site