Most Recent Post
Home / সারাদেশ / ফুলপুরে আওয়ামীলীগ নেতার পুকুরে বিরল প্রজাতির মাছ

ফুলপুরে আওয়ামীলীগ নেতার পুকুরে বিরল প্রজাতির মাছ

নুরুল আমিন, ফুলপুর ময়মনিংহ : ফুলপুর উপজেলার সন্চুর গ্রামে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের পুকুরে মাছ ধরার সময় আটকা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। স্থানীয় লোকজন এটিকে কেউ বলে হেলিকপ্টার মাছ কেউ বলে ‘টাইগার মাছ’। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’। আজ শুক্রবার হাবিবুর রহমান তার পুকুরে মাছ ধরার সময় জালে আটক হয় প্রায় প্রায় ১ কেজি ওজনের মাছটি। শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন টাইগার মাছ।দেখতে হেলিকপ্টার এর মত লাগায় কেউ কেউ এ মাছকে হেলিকপ্টার মাছ বলেও চিনে। বিরল প্রজাতির মাছ ধরার খবর পেয়ে এলাকার অনেকেই মাটিকে একনজর দেখতে হাবিবুর রহমানের বাড়িতে আসে।মৎস বিভাগের কর্মকর্তারা বলেন এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির মিঠা পানিতে বাস করে মাছটি।

About bdpratinioto

Check Also

কলাপাড়ায় অরাজনৈতিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *