Most Recent Post
Home / আন্তর্জাতিক / রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬

রাশিয়ার এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার ( ১০ অক্টোবর) সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, বার্তা সংস্থা আরআইকে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত টিমের একজন বলেন, বেঁচে থাকার আভাস পাওয়া যাচ্ছে না ১৬ যাত্রীর। সূত্র: আরটি, এএফপি

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *