বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন।
বর্তমানে মির্জা আব্বাস কিছুটা সুস্থ রয়েছেন। তার স্ত্রী আফরোজা দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
Bangladesh Pratinioto news site