Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / টেকনাফ স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

টেকনাফ স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার এসএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, দেশে ডলার সংকটের কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী টেকনাফ স্থলবন্দরের খোলা মাঠ ও খালি জায়গা পড়ে রয়েছে। ঝড়বৃষ্টি ও রোদে পুড়ে এসব পণ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।’

About bdpratinioto

Check Also

ডুবে গেছে ফেনী-পরশুরাম সড়ক, বিকল্প পথে যাতায়াতে ভোগান্তি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক পানির ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *