Most Recent Post
Home / জাতীয় / দেশে ১ কোটি ৪১ হাজার পশু কোরবানি

দেশে ১ কোটি ৪১ হাজার পশু কোরবানি

গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের দিনে সারা দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৩০ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯টি বেশি পশু কোরবানি হয়েছে। গত বছর কোরবানি করা হয়েছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু। ২০২১ সালে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু কোরবানি করা হয়।

এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার ৬৭৩টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৫ হাজার ৯০২টি গবাদি পশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া পশুগুলোর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭টি ভেড়া এবং ১ হাজার ২৪২টি অন্যান্য পশু।

এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১ হাজার ২১৭টি গরু, ৬ হাজার ৪৮০টি মহিষ, ১২ লাখ ৬৭ হাজার ৫৯৫টি ছাগল, ১ লাখ ২ হাজার ১৬টি ভেড়া এবং ৮৭৬টি অন্যান্য পশু কোরবানি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ২৯ হাজার ৬২টি গরু, ৮৭ হাজার ২১৪টি মহিষ, ৬ লাখ ৪১ হাজার ৯৭৮টি ছাগল, ৯৩ হাজার ১৮১টি ভেড়া এবং ৩৪২টি অন্যান্য পশু কোরবানি হয়েছে। রাজশাহী বিভাগে ৭ লাখ ১১ হাজার গরু, ৯ হাজার ৪৬৯টি মহিষ, ১২ লাখ ৩১ হাজার ছাগল এবং ১ লাখ ৮১ হাজার ভেড়া কোরবানি করা হয়েছে। খুলনা বিভাগে ২ লাখ ৭০ হাজার ২১৯টি গরু, ১ হাজার ৪৯২টি মহিষ, ৬ লাখ ৫২ হাজার ৭৩১টি ছাগল, ২৫ হাজার ১২৩টি ভেড়া এবং ১৬টি অন্যান্য পশু কোরবানি হয়েছে। বরিশাল বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৬৩৫টি গরু, ৯৮৯টি মহিষ, ১ লাখ ৫১ হাজার ৫৬৪টি ছাগল এবং ১ হাজার ৪৮৫টি ভেড়া হয়েছে। সিলেট বিভাগে কোরাবানি করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৭২টি গরু, ১ হাজার ১৫৩টি মহিষ, ১ লাখ ৭২ হাজার ৭৪টি ছাগল এবং ২১ হাজার ৬৪০টি ভেড়া। রংপুর বিভাগে ৫ লাখ ৩৬ হাজার ৭২০টি গরু, ২৬৯টি মহিষ, ৫ লাখ ৪৬ হাজার ৩৫৭টি ছাগল এবং ৬৫ হাজার ৮৩৩টি ভেড়া কোরবানি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৩৫টি গরু, ৮০৯টি মহিষ, ১ লাখ ৮৬ হাজার ২৯টি ছাগল এবং ১২ হাজার ২৯টি ভেড়া কোরবানি হয়েছে।

উল্লেখ্য, এ বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশু ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি।

About bdpratinioto

Check Also

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *