Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসুবক পোস্টকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ জুন) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মিরাজ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে উপজেলার সেন্টার বাজারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মিরাজ উদ্দিনের ছবি দিয়ে ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানান হেদায়েত উল্লাহ নামের তার এক অনুসারী। ওই পোস্টে সাবেক ইউপি সদস্য জসিমের ছোট ছেলে সৈকত ‘তেলবাজ’ বলে মন্তব্য করেন।

ওই মন্তব্যের জেরে সৈকতের হাত কেটে ফেলার হুমকি দেন হেদায়েত। একপর্যায়ে সৈকতকে ডেকে নিয়ে মারধর করা হয়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। পরে হেদায়েতকে সেন্টার বাজারে দেখে তার ওপর হামলা চালায় জসিমের ছেলে ও ভাতিজারা।

খবর পেয়ে সন্ধ্যার দিকে বিষয়টি সমাধানে ঘটনাস্থলে যান জসিম। সেখানে মিরাজ মেম্বারের নেতৃত্বে জসিমকে মারধর করা হয়। কিছুক্ষণ পর জসিম তার অনুসারীদের একত্রিত করে ইউপি সদস্য মিরাজের ওপর পাল্টা হামলা চালান। সেই হামলার জের ধরে আজ দুপুরের দিকে জসিমের বাড়িতে হামলা চালানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

About bdpratinioto

Check Also

আমতলীর ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ফের কর্মবিরতিতে।

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলী উপজেলার ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফের কর্মবিরতি পালন করছেন। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *