Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইন ড্রাফট করে ফেলেছি। আপনারা হয়তো বলবেন অনেকেই তো মারা গেছেন। তাহলে এখন কেন এটা করা হবে। আমি বলতে চাই, কোনো প্রতিহিংসার কারণে নয়, জাতিকে সঠিক ইতিহাস জানানোর জন্য এটা আমরা করবো।
Google news

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ে স্টেশনের সামনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের একজন আমেরিকায়, একজন কানাডায় আছেন। আমরা চেষ্টা করছি তাদের দেশে আনতে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। মন্ত্রী রেলপথে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়কে পথে তিনি কসবায় যান।

About bdpratinioto

Check Also

আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

  আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্যালু ভাউচারের মাধ্যমে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *