Most Recent Post
Home / বিনোদন / ফের বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান!

ফের বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান!

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৩৮ বছর বয়সী এ অভিনেত্রীর হবু বরের নাম সলিম করিম।
Google news

ডেইলি পাকিস্তান জানিয়েছে, দীর্ঘ দিনের প্রেমি সলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মাহিরা খান। আগামী সেপ্টেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। পাকিস্তানের পাঞ্জাবে বিয়ের আসর বসবে।

মাহিরা খানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসার তার একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে ভেঙে যায় মাহিরা-আলীর সংসার। তবে দ্বিতীয় বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহিরা খান।

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাহিরা খানের। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি।

About bdpratinioto

Check Also

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চেয়েছে ইরান: ট্রাম্প

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান জানতে চেয়েছে যে তেহরানের বিরুদ্ধে মার্কিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *