Most Recent Post
Home / বিনোদন / বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে গেলেন রাখি

বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে গেলেন রাখি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ।
Google news

কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে— ‘রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।’

এসব বিষয় নিয়ে বলিপাড়ার বাতাসে জোর চর্চা চলছে। তবে সব বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে সৌদি আরবে উড়ে গেলেন রাখি সাওয়ান্ত। শুক্রবার (২৫ আগস্ট) সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী।

রাখি সাওয়ান্ত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বিমানে বসে আছেন রাখি। তার পরনে বোরখা ও হিজাব। এসময় তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও আপনাদের জন্য দোয়া করব।’

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

About bdpratinioto

Check Also

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চেয়েছে ইরান: ট্রাম্প

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান জানতে চেয়েছে যে তেহরানের বিরুদ্ধে মার্কিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *