Most Recent Post
Home / ক্যাম্পাস / মানুষ মেরে উল্লাস করে, ইন্টেরিম কী করে

মানুষ মেরে উল্লাস করে, ইন্টেরিম কী করে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছে তারা।
Google news

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বরের পাশের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘বিচার-বিচার, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মানুষ মেরে উল্লাস করে, ইন্টেরিম কী করে’সহ নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, অনতিবিলম্ব সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, অনতিবিলম্ব যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এদিকে, একই সময়ে রাজু ভাস্কর্যের পাদদেশে দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামি আন্দোলনের ঢাবি শাখা।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সাংবাদিক প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

বাংলাদেশ সাংবাদিক প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ করলো মফস্বলের সকল সাংবাদিকদের সমন্বয়ে।এটি একটি অরাজনৈতিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *