Most Recent Post
Home / আইন আদালত / জ‌য় ও পুতুলের প্রতিষ্ঠা‌নের তথ‌্য চে‌য়ে এন‌বিআরকে দুদ‌কের চি‌ঠি

জ‌য় ও পুতুলের প্রতিষ্ঠা‌নের তথ‌্য চে‌য়ে এন‌বিআরকে দুদ‌কের চি‌ঠি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন এবং ছেলে সজিব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নথিপত্র তলব করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৩ জুলাই) দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠি পাঠায় দুদক। চিঠিতে সোমবার (১৪ জুলাই) দিনের মধ্যেই সরবরাহ করতে অনুরোধ জানানো হয়।

দুদকের চিঠিতে সূচনা ফাউন্ডেশনকে দান ও অনুদান প্রদানকারীর আয়কর থেকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। এছাড়া, এসব নথি সংরক্ষণকারী কর্মকর্তা ও কর্মচারীর নাম, পিতার নাম, বয়স, পদবি বর্তমান ও স্থায়ী ঠিকানা মোবাইল নম্বরসহ বর্ণিত নথি সংরক্ষণকারী শাখার কর্মবণ্টন তালিকার সত্যায়িত ফটোকপি সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একইভাবে সিআরআই’র ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবা‌দিক‌দের জানান, অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান টিম কাজের ধারাবাহিকতায় নথি তলব করে থাকতে পারেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করে এনবিআর। ২০১৬ ও ২০২৩ সালে এনবিআরের পৃথক প্রজ্ঞাপনে অটিস্টিক বা অটিজম শিশুদের মান উন্নয়নে কাজ করা সূচনা ফাউন্ডেশনের আয়কর ও প্রতিষ্ঠানটি অনুকূলে যে কোনো দান বা অনুদান আয়কর মওকুফ করা হয়েছিল।

About bdpratinioto

Check Also

দলের দায়িত্বশীল ব্যক্তি কীভাবে বলেন ‘নো হাঙ্কি পাঙ্কি’, প্রশ্ন এ্যানির

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি কীভাবে ‘নো হাঙ্কি পাঙ্কি’ বলেন, এমন প্রশ্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *