Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / শহিদদের প্রতি গভীর শ্রদ্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ

শহিদদের প্রতি গভীর শ্রদ্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, দিবাগত রাত ১২টা ০১ মিনিটে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং ভাষা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী বীর শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের রক্তঝরা সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কোর সাধারণ পরিষদ ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাঁদের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *