Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন মমিনুল হক (৩৫) নামের এক যুবক গ্যাস বড়ি খেয়ে মারা যায়। মৃত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭’নং ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের ছেলে। ক্যাসিনো জুয়া খেলে সব হারিয়ে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, ব্যবসার কারণে মমিনুল ঢাকায় অবস্থানকালে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়। একসময় সে সব টাকা হারিয়ে দিশেহারা হয়ে পরে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মমিনুল গ্যাস বড়ি সেবন করায় বিষ ক্রিয়ায় অচেতন হয়ে পরে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থান অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

About bdpratinioto

Check Also

পানছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *