Most Recent Post
Home / সারাদেশ / মিজমিজি বসু হাজী মার্কেট ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান

মিজমিজি বসু হাজী মার্কেট ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং ওয়ার্ডের সাবেক সচিবের উপস্থিতিতে সোমবার (১৮ মে ২০২৬) মিজমিজি বসু হাজী মার্কেট সড়ক ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে ময়লা জমে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়ে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি দেখা দিত। এ পরিস্থিতি নিরসনে সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন নিজস্ব অর্থায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য ভালো থাকবে। তারা দ্রুত ড্রেন পরিষ্কারের কাজ সম্পন্ন করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন বলেন, “এলাকাবাসীর দুর্ভোগ কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে ওয়ার্ডকে আরও সুন্দর ও বাসযোগ্য করা সম্ভব।”

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *