এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি;কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি রুহুল আমিন (৩৫) উপজেলার উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে তার বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Bangladesh Pratinioto news site