হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।
Bangladesh Pratinioto news site