Most Recent Post
Home / আইন আদালত / শাল্লায় হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

শাল্লায় হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক:  সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) সিলেট।

শুক্রবার (১৯ মার্চ) রাত দেড়টায় স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের  কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বাধীন মেম্বার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুটন দাস আপন। এর বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
এদিকে, কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১৫/২০টি বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা।

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *