Most Recent Post
Home / সারাদেশ / ফুলপুরে রাজনীতিক অঙ্গনে মুকুটহীন সম্রাট হাবিব

ফুলপুরে রাজনীতিক অঙ্গনে মুকুটহীন সম্রাট হাবিব

মতিউর রহমান/নুরুল আমিন : ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী রাজনীতির একছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছেন এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। ফুলপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার ও জেলা আওয়ামী লীগ সদস্য শাহ কুতুব চৌধুরীর মৃত্যু পর তার অবস্থান আরো সুদৃঢ় হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করলেও কমিটির আহ্বায়ক শরীফ আহমেদ এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে তার প্রতিনিধি হিসেবে কাজ করছেন ।

স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাথে পরামর্শ করে যেন একাই সামলাচ্ছেন সব। সৃজনশীল ব্যতিক্রমধর্মী, সুবক্তা, সদালাপী, পরিশ্রমী,তীক্ষ্ণ বুদ্ধি গুণ সম্পন্ন, দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, পরমতের প্রতি শ্রদ্ধা,সিনিয়রদের মূল্যায়ন,রাজনৈতিক, প্রশাসনিক দক্ষতা,দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া,নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে গড়ে তোলা সহ নিরলস দায়িত্ব পালনে সিদ্ধহস্ত হাবিবুর রহমান ছাত্রজীবন থেকেই অনেক অর্জন তার ঝুলিতে জমা করেছেন। পেয়েছেন সংগঠনের গুরুত্বপূর্ণ পদ,অর্জন করেছেন ছাত্র ও জনপ্রতিনিধি হওয়ার গৌরব ।

ময়মনসিংহ টিটি কলেজের নির্বাচিত সাবেক ভিপি,বর্তমানে বিভিন্ন কলেজ,মাদ্রাসা,মসজিদের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ পদ ছাড়াও প্রশাসনিক বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত থেকে কাজ করছেন হাবিব। বার বার নির্বাচিত প্রয়াত এমপি ভাষা সৈনিক শামসুল হক ও তার সুযোগ্য সন্তান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ এমপির আস্তাভাজন সহকর্মী থাকার সুবাধে ফুলপুরের অনেক উন্নয়ন কর্মকাণ্ড এর সাথে জড়িয়ে আছে হাবিবুর রহমান হাবিবের নাম।

মন্ত্রী-এমপি না হলেও মন্ত্রী-এমপির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান হাবিব যেন ফুলপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনের এক মুকুটহীন সম্রাট। নানান দায়িত্ব পালন করতে যেয়ে নানান সময়ে আলোচনা সমালোচনার সম্মুখীন হলেও তাকে দমে যেতে দেখেনি কেউ। এক আলাপ চারিতায় হাবিব অকপটে স্বীকার করে বলেন আমরা কাজ করি, কাজের সাথে ভুল করি,ভাল কাজে প্রশংসিত হই,ফুলের মালা পাই, ভুল হলে খেসারত দেই, আলোচিত-সমালোচিত হই,কর্মীদের মন রক্ষায় অনেক সময় অন্যায় আবদার সুপারিশ নিয়ে প্রশাসনকে বিব্রত করি।

 

যেন আলো আর অন্ধকার বেদ করে তার ছূটে চলা। সব মানুষের মত ব্যাক্তি হাবিবও ভুলের উর্ধে নয় তারও অনেক ভুল থাকতে পারে। যার মুল্যায়ণ নিজ নিজ অবস্থান থেকে অনেকেই হয়ত করবেন। ফুলপুরের জনগন আশা করে লোভ লালসা দুর্নীতির ঊর্ধ্বে উঠে এক জন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসাবে হাবিবুর রহমান তার আগামীর পথ রচনা করবেন।

 

About bdpratinioto

Check Also

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি, টাল

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *