Most Recent Post
Home / সারাদেশ / ‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও উৎসবের আনন্দের পাশাপাশি মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন (ভেন্ডার)। ঈদের ব্যস্ততা ও জনসমাগমের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

‎জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন (ভেন্ডার) দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

‎মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মিজমিজি ২নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় তার উদ্যোগে যানজট নিরসনে বিশেষ কর্মসূচি পরিচালিত হয়। ঈদের ছুটিতে অতিরিক্ত ভিড়, প্রচণ্ড গরম ও নানা ভোগান্তিতে পড়া মানুষের স্বস্তি নিশ্চিত করতে তিনি নিজেই কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।

‎তার নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক টিম সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে। কোথাও যানজট নিয়ন্ত্রণ, কোথাও বিশুদ্ধ পানির সরবরাহ, আবার কোথাও অতিরিক্ত জনসমাগম কমাতে নিরলসভাবে কাজ করতে দেখা যায় তাদের। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের উদ্যোগ নেন ইকবাল হোসেন নিজেই।

‎এ বিষয়ে স্থানীয়দের অভিমত, ঈদের মতো আনন্দঘন মুহূর্তেও একজন নেতার এমন মানবিক ও দায়িত্বশীল উপস্থিতি সত্যিই বিরল। তারা মনে করেন, ইকবাল হোসেন কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন—বরং মানুষের দুঃসময়ে পাশে থাকা একজন নিবেদিতপ্রাণ সেবক।

‎ইকবাল হোসেন (ভেন্ডার) বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। মানুষের পাশে থাকাই সবচেয়ে বড় দায়িত্ব। ঈদের দিনেও মানুষের কষ্ট দেখলে নিশ্চুপ থাকা যায় না। আমি সবসময় চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে। ইনশাআল্লাহ, আগামীতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎মানবসেবার এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ইকবাল হোসেন (ভেন্ডার) আবারও প্রমাণ করেছেন, জনগণের কল্যাণই তার রাজনীতির মূল লক্ষ্য, আর মানুষের মুখে হাসি ফোটানোই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

About bdpratinioto

Check Also

রূপগঞ্জে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও উল্টো মামলার শিকার বাদলের পরিবার

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *