শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক পরিবেশ, উন্নত মানের খাবার এবং সাশ্রয়ী মূল্য—এই তিনের সমন্বয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে।
বৃহস্পতিবার, (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেস্টুরেন্টটির চেয়ারম্যান মোছাঃ কেয়া আক্তার রিতা দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত-এর যুগ্ন সম্পাদক শেখ নিয়াজ মোহাম্মদ মুন্নার সঙ্গে আলাপকালে জানান, শুরু থেকেই সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
তিনি বলেন, গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতে আরও নতুন আইটেম যুক্ত করা এবং সেবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পরিচ্ছন্নতা, খাবারের গুণগত মান এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে রেস্টুরেন্টটি। তার প্রত্যাশা, একদিন “ভেলভেট রেস্টুরেন্ট” সিদ্ধিরগঞ্জের অন্যতম সেরা খাবারের প্রতিষ্ঠানে পরিণত হবে।
শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থান হলেও রেস্টুরেন্টটি ইতোমধ্যেই আশপাশের এলাকাগুলোর মানুষের কাছেও সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য এখানে একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।
অভ্যন্তরীণ সাজসজ্জা সাদামাটা হলেও পরিচ্ছন্নতা ও গোছানো পরিবেশ বিশেষভাবে দৃষ্টি কাড়ে। বসার সুব্যবস্থা, দ্রুত সার্ভিস এবং কর্মীদের আন্তরিক আচরণ ক্রেতাদের সন্তুষ্টি বাড়িয়েছে।খাবারের বৈচিত্র্য এই রেস্টুরেন্টের অন্যতম প্রধান আকর্ষণ। এখানে কাবাব চিকেন চাপ, মেডি চিকেন চাপ ও ফিশ চাপ প্রতিটি ২০০ টাকায় পাওয়া যায়। এছাড়া পাস্তা চাউমিন মিক্স ৮০ টাকা এবং পাস্তা চাইনিজ চিকেন ১০০ টাকায় পরিবেশন করা হয়, যা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়।
চাইনিজ আইটেমের মধ্যে বাটার চিকেন ২৫০ টাকা, চিকেন পপকর্ন ৮০ টাকা, হাঁস ভুনা ১৫০ থেকে ২৫০ টাকা,ফিস বারবিকিউ ৩০০ টাকা এবং লুটি মাত্র ১০ টাকায় পাওয়া যায়। ডেজার্ট হিসেবে রয়েছে রসমালাই ৬০ টাকা, পুডিং কেক ৮০ টাকা, ফ্রেশ লেমন রিফ্রেশ ১০০ টাকা এবং চকলেট শেক ১৫০ টাকা।
স্থানীয় ক্রেতাদের মতে, তুলনামূলক কম দামে ভালো মানের খাবার পাওয়ায় “ভেলভেট রেস্টুরেন্ট” দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটি এখন এলাকায় আড্ডা ও পারিবারিক সময় কাটানোর একটি নির্ভরযোগ্য স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, বর্তমান বাজার পরিস্থিতিতে যেখানে খাবারের দাম ঊর্ধ্বমুখী, সেখানে এই রেস্টুরেন্ট সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পরিবেশন করে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে। সার্বিকভাবে বলা যায়, স্বাদ, মান, পরিবেশ ও দামের সমন্বয়ে “ভেলভেট রেস্টুরেন্ট” ইতোমধ্যেই সিদ্ধিরগঞ্জে একটি আস্থার নাম হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সুনাম অর্জন করবে—এমনটাই প্রত্যাশা।
Bangladesh Pratinioto news site