Most Recent Post
Home / আন্তর্জাতিক / নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

ঘূর্ণিঝড় ‘আইডা’র প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও এই পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেছেন, এটি ‘ভয়াবহ বন্যা’।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে নিউইয়র্ক শহরের রাস্তা, বাড়িঘর বৃষ্টির পানিতে ডুবে আছে। সেই পানি সাবওয়েতে ঢুকে পড়ছে।

যুত্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় সোয়া তিন ইঞ্চি (আট সেন্টিমিটার) বৃষ্টিপাতের রেকর্ড করেছে।

অধিবাসীদের রাস্তায় বের না হতে অনুরোধ করেছে নিউইয়র্ক পুলিশ। জরুরি সেবা দিতে দমকল বাহিনী প্রস্তুত রয়েছে।

শহরের অধিকাংশ সাবওয়ে বন্ধ রাখা হয়েছে। নিউইয়র্ক ও নিউজার্সিতে বেশ কয়েকটি ট্রেন ও উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা রয়েছে।

নিউজার্সিতে বন্যার পানিতে ডুবে অন্তত একজনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। ঘূর্ণিঝড়ে সেখানকার মাল্লিকা হিল এলাকায় অন্তত নয়টি বাড়ি ভেঙে গেছে।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *