Most Recent Post
Home / জাতীয় / দেশে করোনায় আরো ১৪ মৃত্যু, শনাক্ত ৪৮১

দেশে করোনায় আরো ১৪ মৃত্যু, শনাক্ত ৪৮১

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৬৮৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘন্টায় করোনার শনাক্তের হার অনুপাতে ২.৩৬ শতাংশ। রবিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৫৪ লাখের বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৬২১ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮০ জনের। তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৭৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১১ হাজার ৭০ জন। এদের মধ্যে ১৪২৮ জনের অবস্থা গুরুতর। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *