Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে মানব সেবা মিশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু

টেকনাফে মানব সেবা মিশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করেছে ‘মানব সেবা মিশন’। উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকার নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সাইক্লোন শেল্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“মানবতার সেবায় আমরা” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য শিক্ষার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে সাইক্লোন শেল্টার প্রাঙ্গণ।

কর্মসূচিতে অংশ নেয় নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্যংখালী উচ্চ বিদ্যালয়, নাইক্যং আইডিয়াল একাডেমি কেজি স্কুল, জমিরিয়া আলিম মাদ্রাসা এবং গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, অনেক শিক্ষার্থী এখনো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নয়। জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার ক্ষেত্রকে সহজতর করতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মানব সেবা মিশনের এমন জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

About bdpratinioto

Check Also

টেকনাফে ১৬ এপিবিএন অভিযান ২২টি হারানো মোবাইল ও বিকাশ অর্থ উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের সাইবার টিমের দক্ষ ও প্রযুক্তিনির্ভর অভিযানে ২২টি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *