সেলিম মাহবুবঃ
অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে দক্ষিণ ছাতক এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ মে) বিকেলে সিরাজগঞ্জ বাজারে এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।দক্ষিণ ছাতক বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য কমিটির সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আলী।দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সভাপতি রাজিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুবেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, লন্ডন প্রবাসী আজাদ মিয়া, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি দবিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিক মিয়া, অর্থ সম্পাদক এটিএম তারেক, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক শাহীন এবং সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।বক্তারা বলেন, দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘ ৭০ বছরের লালিত স্বপ্ন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করায় ছাতক-দোয়ারার গণমানুষের নেতা জননেতা কলিম উদ্দিন আহমদ মিলন এমপি’কে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে জোরালো ভূমিকা রাখার লক্ষ্যে সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরীকে সভাপতি, দক্ষিণ খুরমা ইউনিয়নের সমাজসেবক আলী হোসেন মানিক কে সাধারণ সম্পাদক এবং মাস্টার আলাছ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ বাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা স্লোগান দেন-দাবি মোদের একটাই, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন চাই” এবং “আর নয় ঘরে ফেরা, যতক্ষণ না হয় দক্ষিণ ছাতক উপজেলা।এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দবিরুল ইসলাম, অর্থ সম্পাদক এটিএম তারেক, তোফায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোলেমান হোসেন চুন্নু।বাস্তবায়ন পরিষদের আঞ্চলিক কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ গিয়াস মিয়া, মেম্বার হায়দর আলী রাজু, আব্দুল কাহার, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, আফজাল হোসেন সেবুল, নেছার আহমদ খলিল এবং আব্দুস ছালিক মিলন তালুকদার।এসময় মাষ্টার সুরুজ আলম জয়নাল, বিএনপি নেতা ইউনুস মিয়া, আব্দুস সোবহান বাদাই, সাবেক প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মাহমদ আলী, সৈয়দ মিজান, মাসুক মিয়া, আজাদ রব্বানী, উজ্জীবক সুজন তালুকদার, কপিল উদ্দিন, আল আমিন আকাশ, নুর হোসেন, কাজী আব্দুল কাহার, আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, সারোয়ার হোসেন মুরাদ, সারোয়ার হোসেন সুজন, আব্দুস সোবহান, ফয়েজ আহমদ এবং ফরহাদ আলম ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, মামুন মিয়া, দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতি সাবেক সভাপতি ছামির আহমদ, সালাহ উদ্দিন, বাহার মিয়া, ফয়েজ আহমদ, আল-আমীন আহমদ,আব্দুল লতিফ সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
Bangladesh Pratinioto news site