Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

মোহাম্মদ রাসেল মির্জা  টেকনাফ প্রতিনিধি; লেদা খাল এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান ; অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্যার পালিয়ে যায় মাদক কারবারিরা

কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও তাজা গুলি ও ৭০ হাজার ইয়াবা উদ্যার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তবে অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি

সোমবার (১১মে ২০২৬)দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিসে এ তথ্য জানান।

প্রেস রিলিজে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত অনুমানিক ৩ টার দিকে টেকনাফ থানাদিন লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল ও একটি মেগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৭০ হাজার ইয়াবা উদ্যার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট জানিয়েছে জব্দকৃত অস্ত্র, ও গুলাবারুদ ইয়াবার বিরুদ্ধে পূর্ববর্তী আইনানুগত ব্যবস্তা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *