Most Recent Post
Home / সারাদেশ / মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী মৌলভীবাজার প্রতিনিধি,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সাইফুর রহমান স্টেডিয়াম-এ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। প্রাণবন্ত উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের উৎসাহে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ।

আজকের সূচি অনুযায়ী শুধুমাত্র ফুটবল ইভেন্ট অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনাল খেলায় মৌলভীবাজার পৌরসভা ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগের খেলায় শ্রীমঙ্গল উপজেলা ১-০ গোলে মৌলভীবাজার পৌরসভাকে হারিয়ে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ও মাহবুব ইজদানী ইমরান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ইমামুল হক রিপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হানিফ মোঃ খান নিয়াজ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইকরামুর রহমান রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সরওয়ার মজুমদার ইমন এবং মৌলভীবাজার জেলার সাবেক ক্রিকেটার ও জেলা ছাত্রদল মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক।

উল্লেখ্য, আজকের খেলার মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। পরবর্তীতে অঞ্চল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *