Most Recent Post
Home / সারাদেশ / অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ইউনিটের মধ্যে ‘ক’ গ্রুপে ৩য় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস এ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
২০২৫ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করেন মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, কুমিল্লা।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান এবং পেশাদারিত্বের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে জেলা পুলিশের ক্রাইম বিভাগসহ সকল ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনে জেলার বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

About bdpratinioto

Check Also

নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া বাইল্লা পাড়ায় গত সোমবার (১১ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *