Most Recent Post
Home / Uncategorized / আমতলীতে ২ কেজি গাঁজাসহ ২ জন আটক

আমতলীতে ২ কেজি গাঁজাসহ ২ জন আটক

আসাদুজ্জামান (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আশিক (১৯), পিতা-মোঃ মোশারফ হাওলাদার এবং মোঃ শাহাবুদ্দিন প্যাদা (২৭), পিতা-মোঃ নাসির প্যাদা। তারা উভয়েই উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার বাসিন্দা।

আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন,উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

About bdpratinioto

Check Also

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা ও ২১৩ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

শেখ নিয়াজ মোহাম্মদ;নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা ও ২১৩ পিস ইয়াবাসহ তিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *