Most Recent Post
Home / জাতীয় / ভিভিআইপি মুভমেন্ট, বন্ধ থাকবে সড়ক

ভিভিআইপি মুভমেন্ট, বন্ধ থাকবে সড়ক

বাংলারদেশ প্রতিনিয়ত ডেস্ক: ভিভিআইপি মুভমেন্টের জন্য আগামীকাল সোমবার (২২ মার্চ) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ-ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। রোববার (২১ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখারুজ্জামান জানান, ‘মূলত সম্মানিত ব্যক্তিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য কমিশনারের নির্দেশে ট্রাফিক বিভাগ এটি নিয়ন্ত্রণ করবে।

সাধারণত বিজয় সরণি, সংসদ ভবন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন এবং ধানমন্ডির ৩২ নম্বরে কেন্দ্রিক যেসব সড়ক রয়েছে মূলত এসব সড়কেই এই নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সীমিত সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এই সময় নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুযায়ী এসব সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *