Most Recent Post
Home / জাতীয় / আবার চালু হচ্ছে ঢাকা-যশোর বিমান ফ্লাইট

আবার চালু হচ্ছে ঢাকা-যশোর বিমান ফ্লাইট

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে বন্ধ ঘোষণার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-যশোর ফ্লাইট।

সোমবার (২২ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চলবে। এখন থেকে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্র্যাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

প্রসঙ্গত, বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর লকডাউন শেষে গত জুনে বন্ধ তিনটি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়। কিন্তু যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ ছিল।

About bdpratinioto

Check Also

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *