Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / মাদক নির্মূলে পাঁচবিবির ইউএনও’র সাঁড়াশি অভিযান

মাদক নির্মূলে পাঁচবিবির ইউএনও’র সাঁড়াশি অভিযান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বিভিন্ন মাদক স্পটে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালায়। শনিবার বিকালে পাঁচবিবি রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তি গুলোতে এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযান কালে তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এ ব্যাবসার সঙ্গে জড়িত আছেন অতিদ্রুত এ পথ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে যারা মাদক গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তাদেরকেও মাদক সেবন থেকে দূরে থাকার আহবান করেন।

মাদক যেহেতু সমাজ সংসার ও দেশের শত্রু একই সঙ্গে অশান্তির সৃষ্টি করে সেহেতু আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদক বিরোধী অভিযান কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় বলেন, সমাজ থেকে মাদক নির্মূল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। সমাজের সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে বলেও ইউএনও মহদোয় বলেন। অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মহতী উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানায়।

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *