Most Recent Post
Home / সারাদেশ / গাজীপুরে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের একটি টেক্সটাইল কারখানায় ওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানার সহকারী হিসাবরক্ষক শফিকুল ইসলাম জানান, গোডাউনে সুতা ও প্রস্তুত জিন্স প্যান্ট ও মেশিন রয়েছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *