বাংলা সিনেমার নায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। রাজধানীর রামপুরায় গৃহকর্মীকে পেটানোসহ নির্যাতনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, নির্যাতিত গৃহকর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৬ বছর হবে। তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।
Bangladesh Pratinioto news site