Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / পাঁচবিবিতে অটোরিক্সা শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে অটোরিক্সা শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া উপ-শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে আটাপাড়া রেলগেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আটাপাড়া উপ-শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোখতারুজ্জামানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুনির ভুঁইয়া।

এসময় জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, আটাপাড়া উপ-শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোঃ নূরুন্নবী, কার্যকরী সদস্য মোঃ আফজাল হোসেন, আনিসুর রহমান ও মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল।

About bdpratinioto

Check Also

যশোরের শার্শায় মালিকবিহীন মোটরসাইকেলসহ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *