Most Recent Post
Home / আন্তর্জাতিক / হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্যালিফোর্নিয়ায় নিহত ৪

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্যালিফোর্নিয়ায় নিহত ৪

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *