Most Recent Post
Home / সারাদেশ / বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকারের স্বরণে দোয়া ও মিলাদ

বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকারের স্বরণে দোয়া ও মিলাদ

নিজস্ব সংবাদদাতা :  ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মরহুম বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি , উপজেলা নির্বাহি অফিসার শীতল সরকার,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্ মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা চেয়্যারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি: শশধর সেন, গ্রামাউসের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক ,মরহুমের বড় ছেলে এ টি এম মনিরুল হাসান টিটু সহ আরো অনেকে ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বালিয়া মাদ্রাসার মোহতামিম শায়খ মাওলানা ওয়াইজ উদ্দিন।

About bdpratinioto

Check Also

মিজমিজি বসু হাজী মার্কেট ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *