Most Recent Post
Home / Uncategorized / চাঁদপুর আশিকাটি ৫নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে বিল্লাল বেপারী

চাঁদপুর আশিকাটি ৫নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে বিল্লাল বেপারী

 চাঁদপুর সদর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এ নিয়ে ২নং আশিকাটি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের সফল ব্যবসায়ী, বর্তমান ওয়ার্ড আ’লীগের সভাপতি, ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য তরুণ সমাজ সেবক বিল্লাল বেপারী মেম্বার প্রার্থী হয়ে জনগনের সেবা করার লক্ষে মাঠে নেমেছেন। আর সেই লক্ষ্যে তিনি ১০ অক্টোবর মনোনয়ন পত্র উত্তলন করে ১৬ অক্টোবর জনগনের সমর্থন, দোয়া ও ভালোবাসা নিয়ে জমা দেন।

বিল্লাল বেপারী ওযার্ডের নতুন ও পুরাতন ভোটারদের নিকট একমাত্র বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য হয়ে সকলের মন আকৃষ্ট করে সকলের হৃদয়ে অবস্থান করছেন। উল্লেখ্য যে তিনি করোনা নামক মহামারীতে অসহায়, ক্ষুধার্ত দুইশতের অধিক পরিবারের পাশে থেকে, খাদ্য, ঈদ উপহার ও আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ভিবিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় সকল প্রার্থীদের মধ্যে বিল্লাল বেপারীর জনপ্রিয়তার শীর্ষে এবং তাকেই মেম্বার প্রার্থী হিসেবে দেখতে চায় ৫নং ওয়ার্ডের জনগণ।

অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে সব সময়ই তিনি অবস্থান নিয়েছে। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মাদক-সন্ত্রাস-ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সব সময় সোচ্চার আছেন। বেপারী রাইজিং সমাজিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পালন করে যুব সমাজের আইকন হিসাবে বিল্লাল বেপারীর পরিচিত। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় এবং সৎ হিসেবে ব্যাপক পরিচিত বিল্লাল বেপারী প্রশংসা সবার মুখে মুখে। ৫নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীরা জানান, বিল্লাল বেপারী তরুণ প্রজন্মের মধ্যে একজন সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে ভিবিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক ভিবিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে উন্নয়নের রুপকার হিসেবে তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।

এ বিষয়ে তরুন প্রজন্মের মেম্বার প্রার্থী বিল্লাল বেপারী জানান আমি ২নং আশিকাটির ০৫নং ওয়ার্ডের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমার ওয়ার্ডে শিক্ষার প্রসার ঘটাতে চাই, সামাজিক অবক্ষয় দূর করে শান্তিপূর্ণ একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিণত করার জন্য কাজ করে যাবো। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ বিশ্বাসী যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সংস্কৃতির বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পারস্পরিক সংস্কৃতির বিনিময়ই মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *