Most Recent Post
Home / স্লাইড / প্রস্তাবিত সবার নাম প্রকাশ করবে সার্চ কমিটি

প্রস্তাবিত সবার নাম প্রকাশ করবে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে এ পর্যন্ত ৩২৯টি নামের প্রস্তাব পেয়েছে। পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে প্রস্তাবিত সকল নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সার্চ কমিটি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এ কথা জানান।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি তারা সোমবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করতে পারবে। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক দল ও ব্যক্তিদের কাছ থেকে নাম চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নাম জমা দেওয়ার জন্য সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠিও পাঠিয়েছে।

শনিবার পর্যন্ত ৩২৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬টি, পেশাজীবীদের কাছ থেকে ৪০টি, বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে ৩৪টি এবং ই-মেইলের মাধ্যমে ৯৯টি নাম জমা পড়েছে।

এদিকে সার্চ কমিটি শনিবার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুটি বৈঠক করে।

আমন্ত্রিত নাগরিকরা সার্চ কমিটিকে সৎ, যোগ্য, সাহসী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নির্বাচন করতে বলেন। নতুন ইসিতে নারী, সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের রাখার পরামর্শও দেন তারা।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *