Most Recent Post
Home / জাতীয় / মৃত্যু ২৯ হাজার ছুঁইছুঁই, কমেছে শনাক্ত

মৃত্যু ২৯ হাজার ছুঁইছুঁই, কমেছে শনাক্ত

দেশে এক দিনে করোনাভাইরাসে মৃত্যু দশজনের নিচে নামার পরদিন তা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। করোনায় নতুন ১৬ জনসহ মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ৫৯৫ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৭৭ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৫৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ সাতজন এবং নারী নয়জন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন। ময়মনসিংহ ও বরিশাল বিভাগের করোনায় কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

করোনার নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। শুরুতে মৃত্যুর সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে তাও হু হু করে বাড়তে থাকে। করোনার এই তৃতীয় ঢেউয়ে এক দিনে ৪৩ জনের মৃত্যু এবং ১৫ হাজারের বেশি শনাক্ত দেখেছে বাংলাদেশ।

তবে গত কয়েক দিন ধরে মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী রয়েছে। দেশে জারি করা করোনা বিধিনিষেধ আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে উঠে গেছে। এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানও।

About bdpratinioto

Check Also

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *