Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / চাঁদপুরে সেমাই খেয়ে অসুস্থ ৬

চাঁদপুরে সেমাই খেয়ে অসুস্থ ৬

চাঁদপুর প্রতিনিধি: ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পর চাঁদপুরে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৩ জনকে ঢাকায় রেফার্ড করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) শহরের পুরানবাজারের মধ্য শ্রীরামদি মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। অসুস্থরা হলেন- আবরাহাম (৩), নূরনবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩০)।

স্বজনরা বলছেন, সেমাই খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। তবে এটি কি সেমাইয়ের জন্য নাকি সেমাই রান্না করার অন্য উপকরণের জন্য তা বলতে পারছি না।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, ‘অবস্থা গুরুতর দেখে ৩ জনকে ঢাকায় রেফার্ড করেছি। তবে, এই খাবারে বিষক্রিয়া ছিল কিনা তা এখনি বলা যাচ্ছে না।’

About bdpratinioto

Check Also

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি, টাল

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *