Most Recent Post
Home / ক্যাম্পাস / বাংলাদেশ ছাত্রসভার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত: আহ্বায়ক- তানজির হাসান, সদস্য সচিব- রবিউল

বাংলাদেশ ছাত্রসভার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত: আহ্বায়ক- তানজির হাসান, সদস্য সচিব- রবিউল

নিজস্ব প্রতিবেদক: তরুণ ও উদ্যমী এক ঝাঁক মেধাবী ছাত্রদের সমন্বয়ে বাংলাদেশ ছাত্রসভার কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতির জন্য আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- এ বিএসসি পড়ুয়া তানজির হাসান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আইন –এ এলএলবি পড়ুয়া রবিউল ইসলাম। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান সরকার (ঢা:বি:), মো: মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও আরিফুল ইসলাম। আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন- এমআর মামুন খান, এস কে শারিমা, মো: কাজল শিকদার, মেহেদী হাসান প্রমুখ। ছাত্রসভার সম্মেলন প্রস্তুতির বিষয়ে আহ্বায়ক তানজির হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের রানিং ছাত্রদের নিয়ে গঠিত এই সংগঠনটি ছাত্ররাজনীতির অঙ্গনে নবীন। আমরা দেশ ও জাতিকে কিছু দিতে চাই। আমরা মেধাবী ছাত্রদের ছাত্ররাজনীতির সুফল সম্পর্কে ধারণা বদলে দিতে চাই। আমরা চাই তাদের মাধ্যমেই দেশের এই ক্রান্তিকাল উত্তরণ সম্ভব। তারা ছাত্র রাজনীতিতে না আসলে দেশ তার মেধাবী নেতৃত্ব হারাবে। এ বিষয়ে সদস্য সচিব রবিউল ইসলাম বলেন- আমরা তরুণ। আমরা নতুনত্বের মাধ্যমে ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা পালন করব।

About bdpratinioto

Check Also

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে কোথাও ভাড়া বেশি নেওয়ার ঘটনা খুঁজে পাননি সড়ক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *