Most Recent Post
Home / আন্তর্জাতিক / জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের কাছে গুলি, নিহত ২

জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের কাছে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, জেদ্দায় কনস্যুলেট ভবনের সামনে সশস্ত্র এক ব্যক্তি তার গাড়ি পার্ক করে। পরে সে বন্দুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। গুলি বিনিময়ের সময় একজন নেপালি নিরাপত্তারক্ষী আহত হন। পরে তার মৃত্যু হয়।

মক্কা অঞ্চলের পুলিশ জানিয়েছে, এ ঘটনার বিষয়ে তারা বিশদ তদন্ত করছেন।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *