Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি: গরীব দুঃস্থ ও অসহায় মানুষ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদ যেন পরিবার পরিজন নিয়ে একসাথে মিলেমিশে খুশি ও আনন্দে পালন করতে পারে এ লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের ১০’কেজি চাল বিতরণ করা হয়। আওলাই ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আওলাই ইউনিয়নের ১’হাজার ৩’শ ৪৪”জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদ সচিব বিনয় কুমার সরকার, ট্যাগ অফিসার কৃষি উপ সহকারী মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য শাহারুল ইসলাম, নাজিমুদ্দিন সরকার, রাজু আহমেদ, হাম্মদ আলী, মহিলা সদস্য মেঘনা খাতুন ও লাভলী বেগম।

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *