Most Recent Post
Home / জাতীয় / ঢাকা দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ হুন) রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয় বলে জানানো হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা দক্ষিণ সিটি করোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত দেড়টার দিকে শেষ হয়। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।

About bdpratinioto

Check Also

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *