নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিনিয়ত: তরুণ ও উদ্যমী এক ঝাঁক মেধাবী ছাত্রদের সমন্বয়ে বাংলাদেশ ছাত্রসভার কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি পড়ুয়া তানজির হাসান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন (আইন শাস্ত্র) এলএলবি-তে পড়ুয়া রবিউল ইসলাম। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম, হাসান সরকার (ঢা:বি:), মনি করিম, মো: মোশাররফ হোসেন, হাসান ফারুক, শাকিল আহমেদ, আরাফাত সরকার ও ফায়জুর রহমান সজিব। যুগ্ম-সদস্য সচিব হয়েছেন- এস কে শারিমা, সামি উল্লাহ, মেহেদী হাসান প্রমুখ। সদস্য হয়েছেন- মো: শামিম আহমেদ, কাজল সরকার, ফাহিম নূর, উবায়দুর সরকার, তুহিন হোসেন, সাব্বির হোসেন, ইশরাফিল বক্স, জীবন তালুকদার, আরিফ হোসেন, একে আজাদ, মাসুদ হাসান ও সীমান্ত দাস। নবগঠিত বাংলাদেশ ছাত্রসভার আহ্বায়ক তানজির হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা দেশ ও জাতিকে কিছু দিতে চাই। আমরা মেধাবী ছাত্রদের ছাত্ররাজনীতির সুফল সম্পর্কে ধারণা বদলাতে চাই। তারা ছাত্র রাজনীতিতে না আসলে দেশ তার মেধাবী নেতৃত্ব হারাবে। এ বিষয়ে সদস্য সচিব রবিউল ইসলাম বলেন- আমরা তরুণ। আমরা নতুনত্বের মাধ্যমে ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা পালন করব।
Bangladesh Pratinioto news site