Most Recent Post
Home / রাজনীতি / আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সে দেশের প্রধান ধর্মীয় নেতার ওপর হামলা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ ঘটনাকে ‘বর্বরোচিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাইকে স্পর্শ করবে। তাই এই সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে।

বিবৃতিতে তিনি ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

 

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *